Tuesday , June 30 2026
Breaking News
অভিনেত্রী সাবিলা নূর

আমার চরিত্রের নাম জয়িতা: সাবিলা

শেষ বার্তা ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটকের বাইরে তিনি মনোযোগ দিয়েছেন ওটিটিতে। ইতিমধ্যে নির্মাতা আবু শাহেদ ইমনের পরিচালনায় ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিল্মটি। আর ৮ পর্বের এই সিরিজটির জন্য অনেক শ্রম দিয়েছেন সাবিলা।

অভিনেত্রী বলেন, গত বছরের ডিসেম্বরে ‘মারকিউলিস’র শুটিং শুরু করেছি। কিন্তু অক্টোবর থেকে এর প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে পর্দায় দর্শকরা দেখতে পাবেন আমাকে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করার পর শুটিং করেছি আমি।

তিনি আরও বলেন, শুধু আমি নই, ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন শুটিংয়ে। সিরিজটি দেখা এবং দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি। আর মুক্তির পরে দর্শকদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।

সাবিলা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা দিবসের নাটকে কাজ করেছি। কিন্তু এবার করতে পারিনি। আসলে ‘মারকিউলিস’ আমার প্রথম ওয়েব সিরিজ। প্রসঙ্গত, সিরিজটিতে সাবিলা ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।

এছাড়াও

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি: ঢাকার মঞ্চনাটকে দীর্ঘ ২৫ বছরের পথচলা উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা প্রদীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *