Sunday , July 26 2026
Breaking News

বিকেএ’র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট-সার্টিফিকেট প্রদান

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) ২০২২ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এক অনুষ্ঠান আয়োজন করে মোট ৫৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বরের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকেএ চেয়ারম্যান এ ল এম কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জী এম জাহাঙ্গীর কবির রানা, বিশেষ আলোচক হিসেবে সংগঠনের কোচ চেয়ারম্যান বেলাল আহমেদ।

আর উপস্থিত ছিলেন বিকেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুন্নবী, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলাম মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহফুজা হক, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদীন জয় সাংগঠনিক সচিব রফিকুল ইসলাম রুনু ও শিক্ষা সচিব ও যুগান্তর স্বজন সমাবেশে বৃহত্তর মিরপুরের যুগ্ন আহ্বায়ক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী আহত, চিকিৎসাধীন ঢামেকে

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী আহত, চিকিৎসাধীন ঢামেকে

রাজধানীর ব্যস্ততম অর্থনৈতিক প্রাণকেন্দ্র মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়করণের সময় আকস্মিক এক বিস্ফোরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *