Monday , July 20 2026
Breaking News

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ছয়টা থেকে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৮১৭ পিস ইয়াবা, ৫৯ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৯৮ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

ব্যাংকক অগ্নিকাণ্ডে ভয়াবহ চিত্র: তালাবদ্ধ দরজা ও ত্রুটিপূর্ণ নির্গমন পথেই ৩০ জনের মৃত্যু

ব্যাংকক অগ্নিকাণ্ডে ভয়াবহ চিত্র: তালাবদ্ধ দরজা ও ত্রুটিপূর্ণ নির্গমন পথেই ৩০ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *