Saturday , March 21 2026
Breaking News

রাজধানীতে শিশু ধর্ষণ মামলার আসামি আটক

মো: সোলায়মান,ঢাকা

রাজধানীর রূপনগর থানা এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম মোল্লাকে(৪৬) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় বুধবার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয় টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ অক্টোবর আসামি ইব্রাহিম ভিকটিমক ০৭ বছরের শিশুকে রাস্তায় একা পেয়ে প্রলোভন দেখিয়ে তার হাতে ২০/-টাকার একটি নোট দিয়ে আসামির বাসায় নিয়ে যায়। বাসার অন্য ভাড়াটিয়ারা বিষয়টি দেখে ফেলে। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং আসামি সুযোগ বুঝে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা ঢাকার রূপনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

তিনি আরও জানান, এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ঘটনার ৪ দিনের মধ্যে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-০২ আসামিকে আটক করে।
আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *