Saturday , August 15 2026
Breaking News

নবাবপুরে গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এছাড়াও

সড়ক নিরাপত্তা কেবল গাড়ি বা লাইসেন্সের বিষয় নয়, কাঠামোগত পরিবর্তনের তাগিদ জাইমা রহমানের

সড়ক নিরাপত্তা কেবল গাড়ি বা লাইসেন্সের বিষয় নয়, কাঠামোগত পরিবর্তনের তাগিদ জাইমা রহমানের

বাংলাদেশে সম্প্রতি ড্রাইভিং টেস্ট সম্পন্ন করার পর দেশের সড়ক ব্যবহার ও ট্রাফিক ব্যবস্থার বাস্তব চিত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *