Thursday , July 2 2026
Breaking News

চুলের যত্নে নতুন দিগন্ত: বাজারে দারুণ জনপ্রিয় লিলি সিরাম অয়েল

বাংলাদেশের হেয়ার-কেয়ার বা চুল পরিচর্যার বাজারে উদ্ভাবনী পণ্য হিসেবে দ্রুত জায়গা করে নিয়েছে ‘লিলি সিরাম অয়েল’। গুণগত মান এবং আধুনিক ফর্মুলার সমন্বয়ে তৈরি এই পণ্যটি বর্তমানে দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতেও সহজলভ্য হয়ে উঠেছে। প্রথাগত তেলের ব্যবহারের বাইরে গিয়ে সিরাম সমৃদ্ধ এই তেলটি ভোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মূলত এর উদ্ভাবনী প্যাকেজিং এবং ব্যবহারবান্ধব অ্যাপ্লিকেটর সিস্টেম একে সাধারণ হেয়ার অয়েলের চেয়ে আলাদা করে তুলেছে। বোতলের ক্যাপের সাথে যুক্ত অ্যাপ্লিকেটরটি সরাসরি মাথার ত্বকে বা স্ক্যাল্পে তেল প্রয়োগ করতে সাহায্য করে, যা তেলের অপচয় রোধ করার পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখে।

বর্তমানে বাজারে লিলি সিরাম অয়েলের দুটি বিশেষ ভ্যারিয়েন্ট রয়েছে—অ্যাডভান্সড অ্যান্টি হেয়ার ফল সিরাম অয়েল এবং অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সিরাম অয়েল। এই পণ্যগুলোতে আটটি প্রাকৃতিক তেলের নির্যাস ব্যবহার করা হয়েছে, যার মধ্যে নারিকেল তেল, কারি পাতা, মেথি, ক্যাস্টর, পেঁয়াজ, ভৃঙ্গরাজ, কালোজিরা এবং জবা ফুলের তেল উল্লেখযোগ্য। এই প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ চুল পড়া রোধ, চুলের গোড়া মজবুত করা এবং খুশকি নিয়ন্ত্রণে কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশেষ করে অ্যান্টি হেয়ার ফল সিরাম অয়েলে ভিটামিন ই ও সি যুক্ত করা হয়েছে, যা চুলের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সুবিধা প্রদান করে।

রিমার্ক এইচবি লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবির আদনান জানান, বাজারে পণ্য আনার আগে যথাযথ ক্লিনিক্যাল স্টাডি সম্পন্ন করা হয়েছে, যাতে ভোক্তারা সর্বোচ্চ কার্যকর ফলাফল পান। ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বিস্তৃত করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন সাইজ ও নতুন প্রবলেম-সলভিং পণ্য আনার পরিকল্পনা রয়েছে। রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেনের মতে, প্রাকৃতিক উপাদান ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই পণ্যের পুনঃক্রয়ের হার বেশ উৎসাহব্যঞ্জক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের হেয়ার-ওয়েল বাজারের আকার প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা, যার মধ্যে প্রবলেম-সলভিং হেয়ার ওয়েলের অংশ প্রায় ৬০০ কোটি টাকা। এই বিশেষ ক্যাটাগরিতে লিলি সিরাম অয়েলের প্রবৃদ্ধি বাজারের গড় হারের চেয়ে দ্বিগুণেরও বেশি। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, লিলি সিরাম অয়েলের মতো মানসম্মত দেশীয় পণ্য বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরছে। রিমার্ক এলএলসি ইউএস-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক এইচবি লিমিটেড তাদের অত্যাধুনিক ল্যাবরেটরিতে আন্তর্জাতিক মান বজায় রেখে এসব পণ্য উৎপাদন করছে, যা দেশের কসমেটিকস শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

এছাড়াও

বাংলাদেশের জ্বালানি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব: গবেষক এমডি আজম খানের নতুন দিগন্ত

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদাকে টেকসই ও সাশ্রয়ী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছেন তরুণ গবেষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *