Thursday , July 2 2026
Breaking News
কুয়ালালামপুরে ক্রিকেটের উন্মাদনা: ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬’

কুয়ালালামপুরে ক্রিকেটের উন্মাদনা: ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬’

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা নিয়ে আসছে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু’। আগামী ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত কুয়ালালামপুরের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক সংস্থা লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাব। গত মঙ্গলবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম সংবাদ সম্মেলনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে টুর্নামেন্ট কমিটি মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া দুজন অসহায় প্রবাসী বাংলাদেশিকে হাইকমিশনের সহায়তায় দেশে ফেরার বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে। এই মহতী উদ্যোগ প্রবাসীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ৫ হাজার রিঙ্গিত এবং রানার্স আপ দলের জন্য ৩ হাজার রিঙ্গিত অর্থ পুরস্কার রাখা হয়েছে।

অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি আবদুল মোবিন ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটির নেতারা। এছাড়া ১৬টি দলের অধিনায়ক ও খেলোয়াড়দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। নিয়মিত খেলাধুলার চর্চা প্রবাসীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও

সাফজয়ী ফুটবলারদের কারিগর কোচ শান্তিমনি চাকমা সিসিইউতে, সংকটাপন্ন শারীরিক অবস্থা

সাফজয়ী ফুটবলারদের কারিগর কোচ শান্তিমনি চাকমা সিসিইউতে, সংকটাপন্ন শারীরিক অবস্থা

পার্বত্য চট্টগ্রামের নারী ফুটবল বিপ্লবের অন্যতম নেপথ্য কারিগর এবং সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *