Saturday , August 1 2026
Breaking News
সুহানা খান। ছবি : ইনস্টাগ্রাম।

কপূর পরিবারের মধ্যাহ্ন ভোজে শাহরুখ কন্যা সুহানা

বিনোদন বার্তা ডেস্ক :

কপূর পরিবারের বড়দিন মানেই মিলনোৎসব। এই দিন পরিবারের সবাই একত্রিত হয়। হয় জমিয়ে খাওয়া দাওয়া। এই বছরেও সেই একই ছবি ফ্রেমবন্দি হল। মেয়ে হওয়ার পর একসঙ্গে এই ভাবে দেখা যায়নি রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। ফ্রেমবন্দি হলেন পরিবারের নতুন মা-বাবা। নীতু কপূর, রণধীর কপূর, করিশ্মা কপূর একে একে সবাই উপস্থিত। কিন্তু এ বার দেখা গেল না করিনা কপূরকে। বেশ কিছু দিন আগেই শোনা গিয়েছিল এ বার নাকি আসতে পারবেন না বেবো। উল্টে একটু অন্য ভাবেই দেখা গেল তাঁকে। সারা ঘর সাজানো আলো দিয়ে, আর সোফার এক কোণে বসে গিটারে সুর তুলেছেন সইফ আলি খান।

এমনই এক মিষ্টি ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়ে করিনা লিখেছেন, সেরা ক্রিসমাস। ভালবাসার মানুষটা গিটার বাজাচ্ছে আর আমার বাচ্চারা প্রিয় বন্ধুরা সঙ্গে রয়েছে। আর কী চাই। তবে এই বার কপূরদের মধ্যাহ্ন ভোজে দেখা মিলল এক নতুন সদস্যের। মধ্যাহ্ন ভোজে শ্বেতা বচ্চন দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন। নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। তাঁরা যে আসবেন তা তো প্রত্যাশিত। কিন্তু শ্বেতার গাড়ি থেকেই নামতে দেখা গেল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে।

তাহলে কি এই আগমন কোনও নতুন সমীকরণের ইঙ্গিত? না, তা যদিও জানা যায়নি। তবে অগস্ত্যর প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী সুহানা। সেই জন্যই কি কপূর পরিবারের মধ্যাহ্ন ভোজে এসেছিলেন তিনি? সবটাই রহস্য।

এছাড়াও

৬২ বছরের গৌরবময় ক্যারিয়ারে শিল্পকলায় প্রথম একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা, থাকছে বিশেষ সম্মাননা

৬২ বছরের গৌরবময় ক্যারিয়ারে শিল্পকলায় প্রথম একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা, থাকছে বিশেষ সম্মাননা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ৬২ বছরের বর্ণাঢ্য পেশাদার সংগীতজীবনে এই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *