Saturday , August 1 2026
Breaking News

‘নৌকায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে হবে না’

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নৌকার বিরুদ্ধে গেলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের সদর উপজেলার হালসা ইউনিয়নের নবীনকৃষ্টপুর এলাকায় বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যের ভিডিও রোববার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিএনপির কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, আপনারা ভোট বর্জন করেছেন,তাই আপনাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। আপনাদের ভোট আমরা পেয়ে গেছি। আপনারা নৌকায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে হবে না।

তিনি বলেন, ভোটের দিন আপনারা কালা ভুনা করে গরুর মাংস দিয়ে ভাত খান। না হয় কক্সবাজার অথবা শ্বশুর বাড়িতে বেড়াতে যান। যদি নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না।

এ ব্যাপারে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে, তাই তাদের সর্তক করা হয়েছে।

এছাড়াও

একাত্তর ও চব্বিশের চেতনাকে সামনে রেখেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

একাত্তর ও চব্বিশের চেতনাকে সামনে রেখেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

রাজধানী ঢাকায় আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *