Tuesday , July 14 2026
Breaking News
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ।ছবি : সংগৃহীত

নীরবে পতন আরও একটি নক্ষত্রের

খেলার বার্তা ডেস্ক : 

স্বভাবজাত ঠান্ডা মেজাজের লুকা মদরিচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না।কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের ৮১ মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। তখন ৩-০ গোলে পিছিয়ে বর্তমান রানার্স আপরা।  করতালি দিয়ে ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের সেরা তারকাকে বিদায় জানালেন লুসাইল আইকনিক স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক। বিশ্বকাপের উজ্জ্বল আকাশ থেকে নীরবে পতন হয়ে গেল আরও একটি নক্ষত্রের।

যদিও কাতার বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ বাকি। গুরুত্ব হারানো সে ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা খেলবেন এর কোনো নিশ্চয়তা নেই। আগামী শনিবারের ম্যাচে মদরিচ না নামলে শেষ হবে ১৬ বছরের আন্তর্জাতিক ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ২০০৬ সালে অপার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে পর্দাপন হয়েছিল ২১ বছর বয়সী মদরিচের। নিজ দেশের সর্বকালের সেরা হয়েই বিদায় নিচ্ছেন এই ফুটবল কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলে হয় তো আরও কিছু দিন দেখা যাবে ৩৭ বছর বয়সী ক্রোয়েট অধিনায়ককে। তবে পরের বিশ্বকাপে তিনি থাকছেন না এটা নিশ্চিতভাবে বলা যায়।
রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রায় এক দশকে জিতেছেন ৫ চ্যাম্পিয়ন্স লিগ, ৩ স্প্যানিশ লিগ ও ৪ ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। আর ২০১৮ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জেতেন ব্যালন ডি’অর। বিশ্বকাপ ছুঁতে না পারলেও সর্বকালের সেরা মিডফিল্ডারদের সঙ্গে উচ্চারিত হবে লুকা মদরিচের নাম।

এছাড়াও

ফিফা বিশ্বকাপের নেপথ্যের যত ষড়যন্ত্র তত্ত্ব: রহস্য, বিতর্ক ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত

ফিফা বিশ্বকাপের নেপথ্যের যত ষড়যন্ত্র তত্ত্ব: রহস্য, বিতর্ক ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত

ফিফা বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা আর গোল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *