Saturday , February 7 2026
Breaking News

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পল্লবী থানা যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে  উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম।

বুধবার (১৮ জুন) বিকাল রাজধানীর পল্লবী ও ১১নং মেট্রো রেল স্টেশন,১০ নং পপুলার হাসপাতাল,হোপ মার্কেটসহ বিভিন্ন জায়গায়   যুবদল নেতারা এলাকার জনগণের দোয়া প্রার্থনা ও বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি লিফলেট বিতরণ বিতরণ করেন।

এ সময় হাজী নূর সালাম বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরো বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদল এর আহবায়ক কমিটির সদস্য মোঃ মামুন মোল্লা,তিন নং ওয়ার্ড যুবদল এর আহবায়ক মোঃ দেওয়ান বিপ্লব আমিন রাজিব, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন রাজন,৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কাউসার মোল্লা,পল্লবী থানা যুবদল নেতা মো: আমিন,মো: সোলায়মান চৌধুরী,মো: জিয়ারুল ইসলাম জিহাদ।

আরো উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম বেচু,মোঃ করিম,মো: সাইদূল,মোঃ হাসু,মো: সাঈদ জেকি,মো: হামিম,মো:আরিফ, মো: ইলিয়াস,মো: ইমরান, মো: আরমান,মো:মিলন প্রমুখ।

এছাড়াও

এনসিপির স্বাক্ষর না করার সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *