Saturday , July 4 2026
Breaking News

ঢাকা কলেজ ক্যাম্পাস গেটে তালা দিলো ছাত্রদল

শেষবার্তা ডেস্ক: বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের মূল ফটকে তালা দিয়েছে কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ছাত্রদলের নেতাকর্মীরা গেটে তালা দেন।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা নেই। সেটি বারবার প্রশাসনকে বলা হলেও তারা ভ্রূক্ষেপ করেনি। সেই ধারাবাহিকতায় আজ সকালে দলীয় কর্মসূচির অংশ হিসেবেই বিএনপির অবরোধকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। আজ চলছে অবরোধের শেষ দিন।

এছাড়াও

তারেক রহমানের চীন সফর ঘিরে ভূ-রাজনীতিতে ভারতের সতর্ক দৃষ্টি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের তৎপরতা এবং বিদেশ সফর নিয়ে নতুন করে আলোচনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *