Tuesday , July 14 2026
Breaking News

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

মো:সোলায়মান: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তারর করেছে ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শনিবার (২৫ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ২৮ জনের কাছ থেকে ৩২০৫ ইয়াবা, ৬২ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন ও ২৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

যুক্তরাষ্ট্রের কোম্পানিকে জিম্মি করা র‍্যানসমওয়্যার চক্রের নেগোশিয়েটর দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের কোম্পানিকে জিম্মি করা র‍্যানসমওয়্যার চক্রের নেগোশিয়েটর দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে সাইবার হামলার মাধ্যমে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় জড়িত এক র‍্যানসমওয়্যার নেগোশিয়েটরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *