Tuesday , July 14 2026
Breaking News

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

মো: সোলায়মান : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৭৫২ ইয়াবা, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

জামালপুরে সংসদ সদস্য ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর: আধিপত্য বিস্তারের লড়াইয়ে উত্তপ্ত ইসলামপুর

জামালপুরে সংসদ সদস্য ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর: আধিপত্য বিস্তারের লড়াইয়ে উত্তপ্ত ইসলামপুর

জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারের জেরে সংসদ সদস্য সুলতান মাহমুদ (বাবু) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *