Tuesday , July 28 2026
Breaking News
বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য পোশাকে ফুটিয়ে তুললেন বিইউএফটির শিক্ষার্থী মাহমুদা

বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য পোশাকে ফুটিয়ে তুললেন বিইউএফটির শিক্ষার্থী মাহমুদা

বাংলাদেশের প্রকৃতি ও গ্রামীণ জীবনধারার চিরন্তন রূপকে পোশাকে ফুটিয়ে তুলেছেন ফ্যাশন ডিজাইনার ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী মাহমুদা ইসলাম হানি। তাঁর তৈরি এই বিশেষ ফ্যাশন কালেকশনের নাম দেওয়া হয়েছে ‘ছয়ের ছন্দ’ বা ‘রিদম অব সিক্স’। শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাশন কালেকশন ডেভেলপমেন্ট স্টুডিও কোর্সের চূড়ান্ত প্রকল্পের অংশ হিসেবে এই অনন্য কাজ করেছেন তিনি। দেশের ছয়টি ঋতুর স্বতন্ত্র বৈশিষ্ট্য, রং এবং আবহকে আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে পরা যায় এমন শিল্পকর্মে রূপ দিয়েছেন এই তরুণ উদ্যমী ডিজাইনার।

গ্রীষ্মের প্রখর রোদ থেকে শুরু করে বর্ষার বৃষ্টিস্নাত দিন, শরতের কাশফুল, হেমন্তের সোনালি ধান, শীতের কুয়াশা এবং বসন্তের রঙিন ফুল—সবকিছুর আবহ অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে এই কালেকশনে। প্রতিটি পোশাকে ব্যবহৃত হয়েছে স্বচ্ছ অরগাঞ্জা কাপড়, যার ওপর রয়েছে নিখুঁত হাতে আঁকা চিত্রকর্ম, সূচিকর্ম এবং পুঁতির চমৎকার অলংকরণ। রঙের ক্ষেত্রে প্যাস্টেল এবং সফট টোনের ব্যবহার পোশাকগুলোকে দিয়েছে এক নান্দনিক ও স্নিগ্ধ রূপ। বিশেষ করে গ্রামীণ জনপদের মেঠো পথ, পুকুরে শাপলা ফোটার দৃশ্য, তালগাছ এবং কৃষকের ব্যস্ততা ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি নকশায়।

নারী পোশাকের পাশাপাশি পুরুষদের পোশাকেও বজায় রাখা হয়েছে এই নান্দনিকতার ধারাবাহিকতা। স্বচ্ছ অরগাঞ্জার শার্টে সুক্ষ্ম হাতে আঁকা নকশায় গ্রামীণ প্রকৃতি ও নদীতীরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকের পাশাপাশি অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে পাখি ও গ্রামীণ মোটিফসংবলিত নানدনিক হ্যান্ডব্যাগ, কড়ি, ট্যাসেল এবং রঙিন ফিতা, যা পুরো সংগ্রহটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোর্স সমন্বয়কারী আফসানা ফেরদৌসীর তত্ত্বাবধানে তৈরি এই কালেকশনটি দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি অনন্য প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হচ্ছে।

এছাড়াও

বর্ষায় ঘরের দেয়ালে আর্দ্রতা ও ছত্রাক রোধে আধুনিক প্রযুক্তির রঙের কদর বাড়ছে

বর্ষায় ঘরের দেয়ালে আর্দ্রতা ও ছত্রাক রোধে আধুনিক প্রযুক্তির রঙের কদর বাড়ছে

বর্ষাকাল মানেই প্রকৃতিতে স্নিগ্ধতার ছোঁয়া, তবে শহুরে কিংবা গ্রামীণ জনপদে এই ঋতুটি ঘরের দেয়ালের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *