Tuesday , July 7 2026
Breaking News

তাপদাহে পথচারীদের স্বস্তি দিতে তেজগাঁও থানার বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ

শেষবার্তা ডেস্ক : তীব্র তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব এবং কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ বসিয়েছে তেজগাঁও থানা।

রোববার (২১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, তীব্র তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব এবং কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ বসিয়েছে তেজগাঁও থানা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমানের নির্দেশনায় থানার চারটি স্পটে এই বুথ বসানো হয়েছে।

তিনি আরও জানান, চার স্পট হলো, সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট, বিজয় স্বরণী এবং থানা কম্পাউন্ডের সামনে। প্রতিটি বুথে প্রতিদিন ১০০ লিটার বিশুদ্ধ পানি এবং ১০০ প্যাকেট খাবার স্যালাইন সরবরাহ করা হবে। চাহিদানুযায়ী পর্যায়ক্রমে পানি ও স্যালাইনের পরিমাণ আরও বাড়ানো হবে। বিশুদ্ধ পানি ও স্যালাইনের এই বুথ পুরো গ্রীষ্মজুড়ে থাকবে।

এছাড়াও

যমুনার তীব্র স্রোতে ধুনটে স্পার বাঁধে ধস: ভাঙন আতঙ্কে নদীতীরবর্তী হাজারো মানুষ

যমুনার তীব্র স্রোতে ধুনটে স্পার বাঁধে ধস: ভাঙন আতঙ্কে নদীতীরবর্তী হাজারো মানুষ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট প্রবল স্রোতে শহড়াবাড়ি এলাকায় পানি উন্নয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *