Monday , June 29 2026
Breaking News

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

শেষবার্তা ডেস্ক : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১০৪০ ইয়াবা, ৫৭.২ গ্রাম হেরোইন, ৮৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিদেশি মদ ও ২ বোতল দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান দিলেন আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৭ মে রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *