Monday , July 6 2026
Breaking News
ফাইল ছবি

বুশরার জামিন

আদালত বার্তা ডেস্ক : 

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা।আজ রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।

এর আগে,ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন ফারদিনের বাবা । এরপর গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজবাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

ময়নাতদন্তের পর চিকিৎসকরা হত্যার কথা বললেও বিভিন্ন নাটকীয়তার পর পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন।

এছাড়াও

নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ: ইউক্রেনের সম্পৃক্ততার অভিযোগে জার্মানিতে মামলা

২০২২ সালে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *