Friday , April 17 2026
Breaking News
ছবি- সংগৃহীত

ফাইনালে সানিয়া মির্জা

খেলার বার্তা ডেস্ক :

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের মধ্য দিয়ে পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া মির্জা। এ টুর্নামেন্টের মিক্সড ডাবলস ইভেন্টে ফাইনালে উঠেছেন সানিয়া-বোপান্না জুটি। আর এতে শিরোপা জয় থেকে একধাপ দূরে দাঁড়িয়ে ভারতের অন্যতম জনপ্রিয় এ টেনিস তারকা।

মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালের ম্যাচে ৭-৬, ৬-৭, ১-০ (১০-৬) গেমে আমেরিকার ডেজরে ক্রাভচেক ও ব্রিটেনের নিল স্কুপস্কি জুটিকে হারান এ টেনিস সুন্দরী-বোপান্না জুটি। সেমিতে ১ ঘণ্টা ৫২ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেলেও কোয়ার্টার ফাইনালে সানিয়া-বোপান্নাকে মাঠে নামতে হয়নি। ওই ম্যাচে ওয়াক-ওভার পেয়েছিল এ জুটি।

জমজমাট সেমির ম্যাচে প্রথম সেটে টাইব্রেকারে জয় পান ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। তবে দ্বিতীয় সেটে হেরে যান তারা, যদিও এবারও জয়ের সুযোগ ছিল এ জুটির সামনে। তবে টাইব্রেকারে একাধিক আনফোর্সড এরর করে বসেন এ জুটি। দুই সেট শেষে ১-১ সমতায় গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত সুপার টাইব্রেকে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সানিয়া-বোপান্না জুটি।

উল্লেখ্য, সানিয়া মির্জাকে এখন পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেন তিনি।

এছাড়াও

ছবিকে জোকার বানিয়ে মাশরাফির ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *