Tuesday , August 18 2026
Breaking News

গায়েবি মামলা ও সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না : রিজভী

শেষ বার্তা ডেক্স :দেশব্যাপী বিএনপি ৬ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ সকালে রাজধানীর ফকিরাপুল সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে।

বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

রিজভী বলেন, সরকারের অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

এছাড়াও

আবু সাঈদকে গুলির দুঃসাহসিক লাইভ সম্প্রচার: নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এনটিভি সাংবাদিক

আবু সাঈদকে গুলির দুঃসাহসিক লাইভ সম্প্রচার: নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এনটিভি সাংবাদিক

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *