Tuesday , June 16 2026
Breaking News

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শেষবার্তা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ।

তিনি বলেন, আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে। আজ রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে।

এছাড়াও

প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *