Saturday , August 15 2026
Breaking News
ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

মো: সোলায়মান: বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

 

এছাড়াও

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান অনস্বীকার্য হলেও তীব্র গ্যাস সংকটের কারণে আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *