Wednesday , July 22 2026
Breaking News

জাটকা ইলিশ সংরক্ষণ করায় সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর কদমতলী, ডেমরা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি ও জাটকা ইলিশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে র‍্যাব-১০, বিএসটিআই ও মৎস্য অধিদপ্তর।
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের জন্য ২৫টি মামলায় ২৫ জন ব্যক্তিকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে জব্দ করা অনুমোদনহীন ও নকল মালামাল বিধি মোতাবেক ধ্বংস করা হয়। জব্দ করা ১০ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়াও

পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন: পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্বাঞ্চল, ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র

পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন: পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্বাঞ্চল, ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তাণ্ডব শেষে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *