Saturday , August 15 2026
Breaking News

রংপুরে দুই দিনের পরিবহন ধর্মঘট

রংপুর প্রতিনিধি :

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকে খুলনার মতো রংপুরেও দুদিনের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগে পরিবহন চলাচল বন্ধ থাকবে।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে খুলনায় ২২ অক্টোবর বিএনপি বিভাগীয় গণসমাবেশের ডাক দেয়।

সে সময়ও ১৯ অক্টোবর মহাসড়কে অবৈধ যান চলাচল ও যেখানে সেখানে বিআরটিসি বাসের কাউন্টার বন্ধে আগের দিন থেকে দুদিনের জন্য ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি। এরপর বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ২১ অক্টোবর থেকে খুলনায় ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।

বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে ইচ্ছাকৃতভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান অনস্বীকার্য হলেও তীব্র গ্যাস সংকটের কারণে আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *