শেষ বার্তা ডেস্ক :
গত বছরের তুলনায় চলতি বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়ে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতার ফলে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। খবর আল জাজিরার।
শুক্রবার (৯ ডিসেম্বর) প্রকাশিত আইএফজের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় আগ্রাসনের পর ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনীয় সাংবাদিক; তবে বিদেশি কয়েকজন সাংবাদিকও ইউক্রেনে নিহত হয়েছে।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
