Wednesday , August 19 2026
Breaking News

রাজধানীর ভাটারা থেকে যুদ্ধাপরাধী আসামি নিজামুল হককে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর ওয়ারেন্টভুক্ত যুদ্ধাপরাধী আসামি নিজামুল হক মিয়াকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে ডিএমপি সিটিটিসি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সোমবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটিটিসি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসাদুজ্জামান বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত এই আসামি বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করত যার কারণে তাকে ধরা একটু কষ্টকর হয়ে উঠে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ধরা হয়েছে।
আসামিকে আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এছাড়াও

ইরান সংঘাত: যুদ্ধবিরতির পথে বাধা দিলে ওমানে বোমা ফেলার হুমকি ট্রাম্পের

ইরান সংঘাত: যুদ্ধবিরতির পথে বাধা দিলে ওমানে বোমা ফেলার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত বন্ধের কূটনৈতিক প্রক্রিয়ায় ওমান কোনো ধরনের ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি করলে দেশটিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *