Saturday , August 15 2026
Breaking News

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক : ‘তানজিন তিশা’ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় দক্ষতা দিয়ে জিতেছেন লাখো দর্শকের মন। তবে বুধবার (১৫ নভেম্বর) এই অভিনেত্রী গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা।

জানা গেছে, তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমান এই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তানজিন তিশা মুশফিক আর ফারহানের আগে ছোট পর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন।

এছাড়াও

ফুকেটের সমুদ্রতীরে ফুরফুরে মেজাজে তানজিয়া জামান মিথিলা, সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

ফুকেটের সমুদ্রতীরে ফুরফুরে মেজাজে তানজিয়া জামান মিথিলা, সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

ব্যস্ত জীবনের চাকা ঘুরতে ঘুরতে যখন কিছুটা ক্লান্তি ভর করে, তখন প্রকৃতির সান্নিধ্যই হয়ে ওঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *