Wednesday , July 22 2026
Breaking News

দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এমপি আনার হত্যার তদন্তে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

মো: সোলায়মান: জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভায় ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে পুরো বিষয়টি উদঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ২৩ মে, ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, কোলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেনে।

এর আগে, বুধবার (২২ মে) জানা যায়, কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের আনোয়ারুল আজীম খুন হয়েছেন। তবে সেখানে তার মরদেহ মেলেনি।

এছাড়াও

এলডিসি উত্তরণ: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আরও ৩ বছর বজায় রাখার সুনির্দিষ্ট সুপারিশ চায় বাংলাদেশ

এলডিসি উত্তরণ: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আরও ৩ বছর বজায় রাখার সুনির্দিষ্ট সুপারিশ চায় বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্তভাবে বের হয়ে যাওয়ার পর বৈশ্বিক বাণিজ্য সুবিধা আরও অন্তত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *