Saturday , August 15 2026
Breaking News

ঢাকাতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

মো: সোলায়মান: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২১৮৫ পিস ইয়াবা, ১ লিটার বিদেশি মদ, ৭২ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫৪ কেজি গাঁজা ও ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

ইসরায়েলি তথ্যে ভরসা নেই সিআইএর, এফ-১৬ বিমানের পাহারায় গোপনে তুরস্ক ছাড়লেন ট্রাম্প

ইসরায়েলি তথ্যে ভরসা নেই সিআইএর, এফ-১৬ বিমানের পাহারায় গোপনে তুরস্ক ছাড়লেন ট্রাম্প

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে চরম গোপনীয়তা ও নাটকীয়তার মধ্য দিয়ে দেশটি ছেড়েছেন মার্কিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *