Wednesday , July 22 2026
Breaking News

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

হুমায়ুন কবির : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ ডিসেম্বর) থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৮৩৫৫ ইয়াবা, ৩৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১১০ বোতল ফেনসিডিল ও ২ বোতল দেশিমদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

ব্যাংকক অগ্নিকাণ্ডে ভয়াবহ চিত্র: তালাবদ্ধ দরজা ও ত্রুটিপূর্ণ নির্গমন পথেই ৩০ জনের মৃত্যু

ব্যাংকক অগ্নিকাণ্ডে ভয়াবহ চিত্র: তালাবদ্ধ দরজা ও ত্রুটিপূর্ণ নির্গমন পথেই ৩০ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *