Saturday , August 15 2026
Breaking News

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রোকনউজ্জামান: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৬ নভেম্বর) থেকে সোমবার (২৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৬১৬০ ইয়াবা, ১৭ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিদেশি মদ, ৭ বোতল বিয়ার ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ বস্তা গুইসাপ উদ্ধার, আটক ১

খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ বস্তা গুইসাপ উদ্ধার, আটক ১

পাহাড়ি পাহাড়ে অবিকল প্রকৃতি ধ্বংসের হাত থেকে বন্যপ্রাণী রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে বড় সাফল্য মিলেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *