Saturday , August 15 2026
Breaking News

মুন্সিগঞ্জ থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো: সোলায়মান: মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন সরদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল সিরাজদীখান থানাধীন চালতাতলা জিরো পয়েন্ট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে সিরাজদিখান থানার মাদক মামলায় ৫ বছরের কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। আসামি ইকবালকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

গ্যাসের তীব্র সংকটে বন্ধ সিরামিক কারখানা, পথে বসার উপক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান অনস্বীকার্য হলেও তীব্র গ্যাস সংকটের কারণে আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *