Wednesday , May 6 2026
Breaking News
আগুনে পুড়ে যাওয়া বাস (ছবি:সংগৃহীত

রাজধানী বনানীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন

শেষবার্তা ডেস্ক: রাজধানীর বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) রাত ৮টা ৮মিনিটের দিকে মিনি বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যাওয়ায় তাদেরকে কিছু করতে হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়,  রাত আটটার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এছাড়াও

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি: পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *