Tuesday , August 18 2026
Breaking News

লবণ ব্যবসায় হ‌য়েও ইয়াবা বিক্রি কর‌তেন তি‌নি!

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপু‌র এলাকা থে‌কে তিন হাজার পিস ইয়াবাসহ মো. ফয়েজ আলম (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।
শ‌নিবার রাতে মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন ব‌লে জা‌নি‌য়েছে পু‌লিশ।
‌মিরপুর ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে ফয়েজকে গ্রেফতার করা হয়। তখন তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাভারে তার বাসা থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি কোন যাত্রী ছাউনি কিংবা কোন গণপরিবহনে থাকেন। সেখানেই মাদকসেবি দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। শ‌নিবার রা‌তে গ্রেফতারের সময়ও যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

এছাড়াও

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুণ্যার্থী নিহত ৮, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুণ্যার্থী নিহত ৮, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থস্থান তারাপীঠ মন্দির সংলগ্ন একটি পাঁচতলা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *