Saturday , August 15 2026
Breaking News

ডাকাত সর্দার বাপ্পি আটক

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার বাপ্পি’ (২৯) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১৬ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটা দল। অভিযানে দীর্ঘদিনের পলাতক ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ডাকাত সর্দার মো. বাপ্পীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফরিদ উদ্দিন জানান, আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। আসামি বাপ্পীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও

খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ বস্তা গুইসাপ উদ্ধার, আটক ১

খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ বস্তা গুইসাপ উদ্ধার, আটক ১

পাহাড়ি পাহাড়ে অবিকল প্রকৃতি ধ্বংসের হাত থেকে বন্যপ্রাণী রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে বড় সাফল্য মিলেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *