Sunday , April 19 2026
Breaking News

বগুড়ায় লিটন হত্যা মামলার চার আসামি ঢাকায় আটক

নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটন হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. মোমিনসহ মোট চার আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিহত লিটন ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ চার আসামিকে আটকের বিষয়টি এনিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটনকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোমিন ও তার সহযোগীরা। এরপর তারা দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাদের আটক করা হয়।

তিনি জানান, এ বিষয়ে  রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এছাড়াও

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো রাকসুর প্রচারণা, অপেক্ষা ভোটের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *