Saturday , June 20 2026
Breaking News

শনিবার খোলা থাকবে ডিএনসিসির রাজস্ব বিভাগ

মো: সোলায়মান: সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও খোলা থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ। ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন, হোল্ডিং ট্যাক্স এবং ডিএনসিসির মালিকাধীন মার্কেটের ভাড়া পরিশোধের সুবিধার্থে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এক অফিস আদেশ জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, কার্যদিবস ছাড়াও সসরকারি সাপ্তাহিক ছুটির দিন ডিএনসিসির ১০ টি অঞ্চলের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব বিভাগ সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে। রাজস্ব বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারি বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি মঞ্জুর করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চিঠি সংশ্লিষ্ট সকলের কাছে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও

গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *