Tuesday , July 14 2026
Breaking News

রাজধানীতে রোববার মানববন্ধন করবে বিএনপি

শেষবার্তা ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর (রোববার) মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, রোববার বেলা ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি নিয়েছে।

এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।

এছাড়াও

যুক্তরাষ্ট্রের তীব্র হামলার পর উপসাগরীয় রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু ইরানের, হরমুজ প্রণালী বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রের তীব্র হামলার পর উপসাগরীয় রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু ইরানের, হরমুজ প্রণালী বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তীব্র বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার হুমকি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *