Tuesday , March 17 2026
Breaking News

ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে:হারুন

জিহাদুল ইসলাম জিহাদ : রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেপ্তার করছি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করেছে তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরকেও আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।

হারুন অর রশীদ বলেন,যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠ নির্বাচনে যারা বাধাগ্রস্থ করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ভাঙ্গা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসকল বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদেরকে গ্রেপ্তার করা হবে।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *