Sunday , June 14 2026
Breaking News

কোটা সংস্কারের দাবিতে আগারগাঁওয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

শেষবার্তা ডেস্ক : সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান করছেন।

বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় সড়কের সব দিকে যানবাহন আটকে যায়। ফলে অফিসগামী যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আগামীকাল (বুধবার) সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।

তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করছি। এই আন্দোলনের ফলে জনসাধারণের যে ভোগান্তি হচ্ছে তার প্রতি আমরা সংবেদনশীল। কিন্তু এর দায়ভার সরকারকে বহন করতে হবে। কারণ এতদিনের আন্দোলনের পরেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেনি। আমরা চূড়ান্ত সমাধান চাই। আমরা চাই, অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম ৫ শতাংশে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। যেন পরবর্তীতে এটি আবার সমস্যা হিসেবে সামনে না আসে।

এছাড়াও

গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *