Wednesday , July 22 2026
Breaking News

হরতাল কর্মসূচি পিছিয়েছে বিএনপি

শেষবার্তা ডেস্ক : কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় হরতাল কর্মসূচি একদিন পিছিয়েছে বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, কুয়েতের আমিরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপির সোমবার (১৮ ডিসেম্বর) এর ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করছি। এর পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এছাড়াও

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না: দৃঢ় প্রত্যয় রাজনৈতিক ও সামাজিক মহলের

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না: দৃঢ় প্রত্যয় রাজনৈতিক ও সামাজিক মহলের

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থান এবং দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *