Wednesday , May 6 2026
Breaking News
ফাইল ছবি

ঢাকা ও আশপাশের জেলায় গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

মো: সোলায়মান,ঢাকা: শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে, এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অন্যদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

এছাড়াও

রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড:এখনও নিখোঁজ ১৩,ফের জ্বলতে পারে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক-কর্মী নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *