Sunday , June 21 2026
Breaking News

জাটকা ইলিশ সংরক্ষণ করায় সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর কদমতলী, ডেমরা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি ও জাটকা ইলিশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে র‍্যাব-১০, বিএসটিআই ও মৎস্য অধিদপ্তর।
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের জন্য ২৫টি মামলায় ২৫ জন ব্যক্তিকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে জব্দ করা অনুমোদনহীন ও নকল মালামাল বিধি মোতাবেক ধ্বংস করা হয়। জব্দ করা ১০ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়াও

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *