Monday , July 6 2026
Breaking News

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫

মো: সোলায়মান: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন,আসামিদের কাছ থেকে ৪২৪ ইয়াবা, ৫৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৮০ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ টি মামলা দায়ের করা হয়েছে ।

এছাড়াও

মোনাকোতে বোমা হামলার রহস্য: ছদ্মবেশে থাকা ইউক্রেনীয় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

মোনাকোতে বোমা হামলার রহস্য: ছদ্মবেশে থাকা ইউক্রেনীয় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ইউরোপের অন্যতম বিলাসবহুল শহর মোনাকোতে সম্প্রতি ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর বোমা হামলার ঘটনার তদন্তে নেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *