Tuesday , July 28 2026
Breaking News

রাজধানীতে বক্কর হত্যা মামলার পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চাঞ্চল্যকর বক্কর হত্যা মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি মো. পারভেজকে (২৮), আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজাধানী যাত্রাবাড়ী থানার নবীনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা (বক্কর হত্যা) মামলার পলাতক আসামিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান,আসামি পারভেজ
ওই হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলা হওয়ার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

সীতাকুণ্ডে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর

সীতাকুণ্ডে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মিনিবাসের ধাক্কায় জান্নাতুল মাওয়া (১০) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *