Thursday , March 19 2026
Breaking News

জামিন পেলেন ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত

নিজস্ব প্রতিনিধি : অবশেষে জামিন পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত।

মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, গত ১৪ জুন (বুধবার) চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদলকর্মীর সহায়তায় সিএনজিযোগে বাড়ি যাওয়ার পথে সাহজী বাজারে ছাত্রলীগকর্মীরা তাদের পথরোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। বারবার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোনো সহযোগিতা করেনি।

তারা আরও জানান, পরে ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার ওসির সামনে এই রোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে। অবশেষে মঙ্গলবার সে ওই মামলায় জামিন পেয়েছে।

জানা গেছে, ছাত্রদলনেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা। দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে তার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করা হয়।

নুসরাতের আইনজীবী নুরুল করিম ইরফান জানান, গতকাল আদালতে জামিন আবেদন করেছিলাম। বিচারক তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। আজ অথবা আগামীকাল কারাগার থেকে বের হবে।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *