Wednesday , March 18 2026
Breaking News

শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম

কিশোরগঞ্জ  প্রতিনিধি :

কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। দীর্ঘ ১২ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে।

পোস্টে তিনি আরও লেখেন, ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে, বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।

তিনি আরও বলেন, আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *