Thursday , March 19 2026
Breaking News
অভিযুক্ত যুবক সোহাগ হোসেন (২৮)। ছবি : সংগৃহীত

রাতে ছিনতাইকারী সোহাগ,দিনে সেলুন কর্মচারী

মো: সোলায়মান: ছিনতাইয়ের অভিযোগে চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তার নাম মো. সোহাগ হোসেন (২৮)।

রাজধানীর তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ের ব্যাংক এশিয়ার সামনে থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার সোহাগ দিনে সেলুনে চাকরি করেন। আর রাতে করেন ছিনতাই। উনি মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে।পরে যাত্রীদের মোবাইল ফোন কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

ওসি মহসীন বলেন, বৃহস্পতিবারও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া করে ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, তিনি একটি সেলুনে চাকরি করেন।চাকরির সময় শেষে করেন ছিনতাই।

এছাড়াও

ডাকাত ধরা ৫ শ্রমিক অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *