Wednesday , March 18 2026
Breaking News

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

মো: সোলায়মান: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শনিবার (২ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৫৬০৯ ইয়াবা, ২২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৬ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *