Tuesday , March 17 2026
Breaking News
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

রাজধানীতে সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণা,গ্রেপ্তার ১

মো: সোলায়মান: রাজধানীতে সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মিরপুর মডেল থানার ২নং সেকশনের পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (মিরপুর জোন) অফিসে সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মোঃ রফিকুল হক মিঞা (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মোঃ শামছুল হক মিঞার ছেলে। রফিক একজন প্রতারক। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে তিনি পরিচয় দেন সিনিয়র সহকারী সচিব হিসেবে। ৩৫ তম বিসিএস পাশ করে তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপ পরিচালক পদে আছেন বলেও দাবি করেন।

এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপান। থানায় কোন প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলে সবাইকে বলেন। তার এমন কথা বিশ্বাস করেই গতকাল রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মাসুক মিয়ার কাছে আসেন আনু মিয়া।

কার্ড দেখে রফিকের পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে অতিরিক্ত উপ কমিশনারের অফিসে ডাকা হয়। আসার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা এই নামে কেউ নেই বলে জানান। এক পর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *